হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি নৃশংসতায় গাজায় তিন শিশুসহ নিহত ৫

আল-জাজিরা

ফাইল ছবি

গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। এতে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবারগাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না, তা দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এএম

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ

নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

ইরানে কেমন আছেন ইহুদিরা