হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে ‘একদিনেই ধ্বংস’ করে দিতে পারি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আরো কড়া ও সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে একদিনেই ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে। খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি… তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি।’

একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নিজের পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তার মতে, ইরান কোনোভাবেই ঠিক করতে পারে না কোন জাহাজ চলাচল করবে আর কোনটি করবে না।

তিনি বলেন, সব জাহাজের জন্য নিরাপদ চলাচল থাকবে, নাহলে কারও জন্যই থাকবে না।


ট্রাম্প বলেন, এই অবরোধটি ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মতোই হবে, তবে তা হবে আরো বড় পরিসরে। তিনি ইঙ্গিত দেন যে এর ফলে আরও বেশি ট্যাঙ্কার তেল কিনতে যুক্তরাষ্ট্রে আসবে।

এই মন্তব্য এসেছে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ব্যর্থতার পর, যেখানে মূল মতবিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে। সব মিলিয়ে, কূটনৈতিক প্রচেষ্টা চললেও ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যার হুমকি

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান