হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের পর কোমে খামেনির জানাজায় জনসমুদ্র

আমার দেশ অনলাইন

রাজধানী তেহরানে কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান শেষে এবার পবিত্র নগরী কোমে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজায় লাখো শোকাহত মানুষের সমাগম হয়েছে।

মঙ্গলবার সকালে পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার নামাজ শেষে শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমার মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শোকাহত মানুষ কোমে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লাল পতাকা ও ইরানের জাতীয় পতাকা বহন করে পদযাত্রা এবং যানবাহনে করে অসংখ্য মানুষ শোকমিছিলে যোগ দেন।

গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সেখানে বিদেশি প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও অসংখ্য মানুষ শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার জনসাধারণের শেষ বিদায় এবং বিশেষ দোয়া ও জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে লাশবাহী শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

শোকানুষ্ঠানের পরবর্তী পর্ব বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে তার ইচ্ছা অনুযায়ী আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের ভাষ্য অনুযায়ী শুরু হওয়া ৪০ দিনের সংঘাতের প্রথম দিনে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

এদিকে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের নতুন নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

সূত্র: প্রেস টিভি

এআরবি

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ