হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নৌ কমান্ডারের মৃত্যুর কথা নিশ্চিত করল ইরান

আমার দেশ অনলাইন

ইরানের নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি নিহতের কথা স্বীকার করেছে ইরান। তাকে হত্যার বিষয়ে ইসরাইলের দাবির চার দিন পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এ কথা নিশ্চিত করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘তাংসিরি তার বাহিনী সংগঠিত করছিলেন এবং দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা ঢাল শক্তিশালী করছিলেন। আঘাতের তীব্রতার কারণে তার মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে কমান্ডার তাংসিরির অনুপস্থিতি সত্ত্বেও আইআরজিসি নৌবাহিনী ‘মারাত্মক আঘাত হানছে এবং হরমুজ প্রণালির ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে’। শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম না নেওয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি।

আইআরজিসির অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার তাংসিরি সম্প্রতি কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে ছিলেন। সামজিক মাধ্যম এক্সে দেওয়া তার বিবৃতিতে বলা হয়েছিল, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।’

তিনি একজন স্পষ্টভাষী কমান্ডার ছিলেন এবং অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছিলেন।

২০১৯ সালে প্রণালিটির কাছে ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, তাংসিরিসহ অন্যান্য আইআরজিসি কমান্ডারদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র: বিবিসি

কুয়েতে ইরানের হামলায় ভারতীয় নিহত

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১ হাজার ২০০ ছাড়িয়েছে

ইরান যুদ্ধ কতদিন চলবে, কী বলছেন বিশ্লেষকরা

ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন

ইরান যুদ্ধের এক মাস, ইসরাইলের হতাহত কত

রকেট হামলায় ইরাকি বিমান বাহিনীর সামরিক বিমান ধ্বংস

ইসরাইলে রেকর্ড প্রতিরক্ষা বাজেট, ‘সবচেয়ে বড় চুরি’ বললেন বিরোধী নেতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, ‘অযৌক্তিক’ দাবি প্রত্যাখ্যান ইরানের

একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র