হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমাদের লক্ষ্য ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো : লেবাননের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম | ছবি: সংগৃহীত

লেবাননের লক্ষ্য ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

কুয়েতি সংবাদপত্র ‘আল-আনবা’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো লেবাননকে বর্তমান দুর্দশা থেকে মুক্ত করা, দেশের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো এবং সমগ্র লেবাননে নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরিয়ে আনা।’

তার এই বক্তব্য লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রী আরো জানান, লেবাননের সরকার বর্তমানে অভ্যন্তরীণ শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন বিশেষ করে আরব দেশগুলোর সহযোগিতা পাওয়ার জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘লেবাননে আশার এক ঝলক আলো দেখা যাচ্ছে। পরিস্থিতির সংবেদনশীলতা ও অসুবিধা সত্ত্বেও আমাদের এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

মূলত চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও আরব দেশগুলোর সমর্থন নিয়ে সংকট কাটিয়ে ওঠার বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

এএম

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়