হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষে কাজের অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি দিল ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা বিদেশি শক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে।

বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ওয়াহেদপরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এই দণ্ড কার্যকর করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই দুই ব্যক্তি সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারিতে ব্যাপক রূপ নেয়।

সূত্র: গালফ নিউজ

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত