হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বাঘাই বলেন, ইসলামাবাদ সফরকালে ইরানের অবস্থান ও বার্তা পাকিস্তানের কাছে তুলে ধরা হবে। তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি উল্লেখ করেন, এই সফর মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার’ লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের কথা বলা হলেও ইরানের এই বক্তব্যে সে বিষয়ে ভিন্ন অবস্থান স্পষ্ট হলো।

তথ্যসূত্র: আল-জাজিরা

এসআর

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়