হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করে দেখছে ইরান। দেশটির পার্লামেন্টের বার্তা সংস্থা খানেহ মেল্লাতের প্রধান মেহেদি রাহিমির বরাত দিয়ে কথা জানায় লেবাননভিত্তিক সম্প্রচারমাধ্যম আল মায়াদিন।

তিনি আল মায়াদিনকে বলেন, ‘ইরান মক্কা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।’

রাহিমি আরো বলেন, ‘এই অঞ্চলের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা ছাতা তৈরির দিকে এগোচ্ছে। এটি ইরানের জন্য একটি বিজয়। কারণ দেশটি দীর্ঘদিন ধরে এর জন্য আহ্বান জানিয়ে আসছিল।’

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোটে যোগদানের জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা চুক্তির পক্ষভুক্ত তিনটি দেশের কোনোটি থেকেই এই আমন্ত্রণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

মক্কা চুক্তিটি ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত হয়।

সূত্র: জেরুজালেম পোস্ট

আরএ

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

যানজটে হোক প্রযুক্তির সেরা ব্যবহার

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২