হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক ঝুঁকি বাড়ায় বুশেহের থেকে কর্মী সরাচ্ছে রাশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ঝুঁকি বাড়ছে এমন আশঙ্কার মধ্যে সেখান থেকে আরো কর্মী সরিয়ে নিচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তারা অতিরিক্ত কর্মী সরিয়ে নিয়েছে। খবর আলজাজিরার।

রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার বুশেহর কেন্দ্র থেকে আরো ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে কর্মী প্রত্যাহার করছে রোসাটম।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে জানিয়েছে, সম্প্রতি একটি হামলার সময় কেন্দ্রটির নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় স্থাপনাটির একটি ভবন শকওয়েভ ও ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ বলেন, বুশেহর কেন্দ্রের আশপাশের পরিস্থিতি “সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতির” দিকেই এগোচ্ছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুধু ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

মার্কিন ‘ব্ল্যাক হক’ লক্ষ্য করে ইরানের যাযাবর উপজাতিদের গুলি

বুশেহরে হামলায় তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো: আরাগচি

ইরানে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি হামলা

যেভাবে একদিনে ২ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত

হরমুজ খুলতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, নয়তো নরক নেমে আসবে: ট্রাম্প

হরমুজে জরুরি পণ্যের জাহাজ চলাচলের অনুমতি ইরানের

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

মার্কিন-ইসরাইলি বাহিনীর ‘অন্ধকার দিন’, চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

যুদ্ধ শেষ করতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান ইরানের