হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে ইরানের চিঠি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে ইরান। এ বিষয়ে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দিয়েছে। খবর আলজাজিরার।

চিঠিতে ইরান বলেছে, আন্তর্জাতিক শান্তির দায়িত্ব পালনে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। সেখানে নিরাপত্তা পরিষদের সদস্যদের ‘বিলম্ব না করে’ জরুরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ এবং শান্তিভঙ্গের বিষয়টি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

ইরান দাবি করেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বাস্তব ও গুরুতর হুমকি”। তারা অবৈধ বলপ্রয়োগ বন্ধে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে এই “আগ্রাসনের” নিন্দা জানাতে এবং তা মোকাবিলায় জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের মতে, পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য “অভূতপূর্ব হুমকি” তৈরি করছে।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর