হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ সম্পর্কে সবশেষ যে চার তথ্য জানা প্রয়োজন

আমার দেশ অনলাইন

যুদ্ধ কখন শেষ হবে?

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ‘‘নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে’’।

তবে, তিনি পরে এটাও স্পষ্ট করেছেন যে, এটি যুদ্ধে লক্ষ্য অর্জনের দিক থেকে বলা হয়েছে, সময়ের দিক থেকে নয়।

নেতানিয়াহু আরও বলেছেন, এ যুদ্ধে ইরানের রেভল্যুশনারি গার্ডসের 'হাজার হাজার' সদস্য নিহত হয়েছেন এবং তার দেশ ও যুক্তরাষ্ট্র ইরানের 'অস্ত্র সম্ভার ধ্বংস করার দ্বারপ্রান্তে' রয়েছে, যা পুরো স্থাপনাসহ পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিচ্ছে।

অঞ্চলজুড়ে হামলা অব্যাহত

ইসরাইল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পরই তেহরানে নতুন করে আরেক দফা হামলা চালানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলজুড়েও হামলা অব্যাহত রয়েছে, যার মধ্যে দুবাইও অন্তর্ভুক্ত। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ড্রোন হামলার পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। তবে এতে তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে টোল আরোপের ইরানি পরিকল্পনা

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি'র সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের একটি সংসদীয় কমিটি এ প্রণালিতে যাতায়াতের ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এ পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জাহাজ এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকে এ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে।

হরমুজ প্রণালি 'যেভাবেই হোক পুনরায় উন্মুক্ত হবে': মার্কো রুবিও

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ট্রাম্প তার সহযোগীদের বলেছেন যে হরমুজ প্রণালি মূলত বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।

এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি "যেভাবেই হোক বা অন্য কোনো উপায়ে পুনরায় উন্মুক্ত হবেই"।

ইরান যুদ্ধ বন্ধে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইল দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ চায় : প্রতিরক্ষামন্ত্রী

ইরানে ৩০০ চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা

হামলায় পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত

ইরানে এক মাসে ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: ড্যান কেইন

ইরানের কেশম দ্বীপের লবণাক্ত পানির শোধনাগারে হামলা

ট্রাম্পের শর্তে শেষ হবে ইরান যুদ্ধ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে ক্যান্সারের ওষুধ কারখানায় হামলা

এক মাসে ১১১ বিলিয়ন ডলার জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিজনিত ক্ষতি