হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, বা অন্য কথায় বলতে গেলে- পূর্ণমাত্রার যুদ্ধ।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে।

এসআর

ওমান উপকূলে ট্যাংকারে হামলায় ৩ ভারতীয় নিখোঁজ, মার্কিন কূটনীতিককে তলব করল ভারত

ইসরাইলের সিরিয়া-লেবাননে হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ১.১ কোটি ব্যারেল কমেছে: ইআইএ

ইসরাইলে আর কোনো মার্কিন সামরিক সহায়তা চায় না আমেরিকার জনগণ: সিনেটর স্যান্ডার্স

মার্কিন হেলিকপ্টারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করেনি ইরান: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান দল

‘আইএইএ সামরিক আগ্রাসন ধামাচাপা দেওয়ার মঞ্চ হতে পারে না’

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প