হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৫৮ বছর পর আবারো পশ্চিম তীরের মালিকানা দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

১১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পশ্চিম তীরের হেবরনের কাছে বেইত আওয়া গ্রামে অনুমোদনবিহীন দাবি করে ভেঙে ফেলা হচ্ছে একটি ফিলিস্তিনি বাড়ি। ছবি: আনাদোলু এজেন্সি।

অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে দখলদার ইসরাইল সরকার। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জমিগুলো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি রাষ্ট্রীয় মালিকানায় নিবন্ধিত হবে।

এই পদক্ষেপ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণকে ত্বরান্বিত করতে পারে এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব আরো জটিল করে তুলবে। ফিলিস্তিনি পক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। এই সিদ্ধান্ত নতুন করে কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮