হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এটি একটি খুবই জটিল দায়িত্ব কেননা সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। খবর আলজাজিরার।

এই প্রক্রিয়ায় অংশ নেওয়া চারটি দেশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্কও ভালো, যার ফলে তারা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে।

পাকিস্তান মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে—যুক্তরাষ্ট্রের বার্তা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে তাদের অবস্থান ও দাবি নিয়ে ফিরে আসছে।

পররাষ্ট্রমন্ত্রীরা উভয় দেশের ওপর তাদের প্রভাব কাজে লাগিয়ে আলোচনায় বসতে উৎসাহিত করার চেষ্টা করছেন।

তবে পাকিস্তানের অনেকের মতে, অতীতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অভিজ্ঞতা বিবেচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো সময় নিচ্ছেন, এ সময়ের মধ্যে ইতোমধ্যে পথে থাকা সেনাদের মোতায়েনের প্রস্তুতিও এগোতে পারে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত