হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১ হাজার ২০০ ছাড়িয়েছে

আমার দেশ অনলাইন

ইসরাইলের চলমান হামলায় গত চার সপ্তাহে লেবাননে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আহতের সংখ্যা ৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ১২৪ শিশু রয়েছে।

লেবাননে গত শনিবার ও রোববারে হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন উদ্ধারকর্মী এবং তিনজন সাংবাদিক রয়েছেন।

এর আগে লেবাননের সরকার জানিয়েছিল, ইসরাইলের হামলাগুলো ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং এগুলো দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে। এছাড়া নিহতের সংখ্যা হাজার ছাড়ালেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগ নেয় দেশটি।

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা