হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে আজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব কোন কাকে দেওয়া হবে, তা আজ ঘোষণা করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানাবেন তিনি।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় হারজগ এ কথা জানান বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট।

হারজগ বলেন, পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬৭ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নাম প্রস্তাব করেছে। অন্যদিকে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির পক্ষে রয়েছে ৪৬টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো।

তিনি বলেন, ‘দলগুলোর সঙ্গে পরামর্শের ফলাফল আপাতদৃষ্টিতে স্পষ্ট মনে হতে পারে। তবে বিভিন্ন রাজনৈতিক জোটের মধ্যে এবং জোটগুলোর অভ্যন্তরে পারস্পরিক আপত্তি থাকায় সরকার গঠন এখনো অনিশ্চিত।’

হারজগ আরও জানান, সরকার গঠনের সম্ভাবনা যাচাই করতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে পৃথকভাবে আরও আলোচনা করবেন তিনি। একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন ইসরাইলের প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা বিরোধী কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইসরাইলের আইন অনুযায়ী, পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রেসিডেন্ট একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ ক্ষেত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আদায়ের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: আনাদোলু

আরএ

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের