হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন ধাপে ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা শুরু ইরানের

আমার দেশ অনলাইন

ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির জনসংযোগ বিভাগ নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এ পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “সানডে ডন বা রোববার ভোর” নামক এই বহুমুখী অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।

মার্কিন বাহিনীর 'আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার'-এ হামলা করাই এই অভিযানের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর 'গোপন আস্তানা' লক্ষ্য করে এ অভিযানে হামলা চালানো হয়েছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত