হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে: ইরান

আমার দেশ অনলাইন

ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এমন খবরে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। কর্মকর্তাদের বরাতে জানানো হয়, বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী ও প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা তাদের। পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সৈন্যও ওই অঞ্চলে পৌঁছেছে।

তবে এর আগেই পাল্টাপাল্টি হুঁশিয়ারি সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুমকি দিয়েছে মার্কিন সেনা ঢুকলে কফিনে ফিরবে। আইআরজিসি একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব প্রতিষ্ঠানের আশপাশ থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানায়। প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরাইল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত