হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’: ইশহাক দার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’ (সিগনিফিক্যান্ট ব্রেকথ্রু) হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। তিনি একে সংশ্লিষ্ট সব পক্ষের ‘ধৈর্যশীল কূটনৈতিক তৎপরতা এবং যৌথ সংকল্পের’ ফসল বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইশহাক দার বলেন, ‘এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি আশাবাজক বার্তা পাঠিয়েছে। এটি বিশ্ববাজার ও বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত প্রয়োজনীয় আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে—বিশেষ করে সেই সব উন্নয়নশীল দেশের জন্য, যারা আঞ্চলিক অস্থিরতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চুক্তির বাকি থাকা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ জুন জেনেভায় এই ঐতিহাসিক চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আলজাজিরা

এসআর

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

তেলের দাম বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ১ হাজার ২৬৫, আহত ২ হাজার ৮০০