হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে উপহার পাঠানোর দাবি অস্বীকার করল চীন

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হাতে জব্দ করা একটি জাহাজে বেইজিংয়ের পক্ষ থেকে ইরানের জন্য কোনো ‘উপহার’ ছিল না বলে পুনরায় দাবি করেছে চীন।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা এক অভিযোগের পর চীন এই প্রতিক্রিয়া জানাল।

এর আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘জাহাজটি চীন থেকে ইরানে যাচ্ছিল এবং এটি ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক চালানের সঙ্গে যুক্ত ছিল।’

হ্যালি’র এই অভিযোগের জবাবে মঙ্গলবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জব্দ করা জাহাজটি ছিল ‘একটি বিদেশি কনটেইনার জাহাজ’। একই সঙ্গে চীন এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ সংশ্লিষ্টতা ও অনুমান’ এর বিরোধিতা করে।

গুও জিয়াকুন আরো বলেন, ‘একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালনে দৃষ্টান্ত স্থাপন করে এসেছে।’

সূত্র: আল-জাজিরা

এএম

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক