হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি খুলে দিতে চান ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া আতঙ্ক বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করতে পারে।

গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়া। কোনো ধরনের টোল বা মাশুল ছাড়াই এই পথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তবেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।’

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতি দেখা দিতে পারে ফরাসি জ্বালানি জায়ান্ট ‘টোটাল-এনার্জি’-র প্রধান নির্বাহীর এমন সতর্কবার্তার এক দিন পরই ম্যাক্রোঁ এই মন্তব্য করলেন।

টোটাল-এনার্জি-র সিইও প্যাট্রিক পুয়ান বলেন, ‘এই পরিস্থিতি যদি আরো দুই বা তিন মাস স্থায়ী হয়, তবে আমরা এক ভয়াবহ জ্বালানি সংকটের বিশ্বে প্রবেশ করব, যা ইতোমধ্যে এশীয় দেশগুলো ভোগ করতে শুরু করেছে।’

তিনি আরো বলেন, বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেলে এর মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব নয়।

সূত্র : আল-জাজিরা

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক