হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

আমার দেশ অনলাইন

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন এলাকায় একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এছাড়া, অন্য একটি শহরে ইসরাইলি হামলায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইল তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা চালায়, যার ফলে লেবাননও আঞ্চলিক এই সংঘাতে জড়িয়ে পড়ে।

এই সংঘাতের সূচনা হয় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ‘ইসরাইলি শত্রুপক্ষের হামলায়’ আদলুন শহরে চারজন নিহত হয়েছে।

এছাড়া, মিহ মিহ শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে চালানো আরেকটি হামলায় আরও দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

এনএনএ এর আগে জানিয়েছে, দক্ষিণ লেবাননের আরেকটি এলাকায়, হাব্বুশ শহরে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।

এই এলাকা হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এবং চলমান যুদ্ধে এটি একাধিকবার ইসরাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ইসরাইলি বাহিনী বৈরুতের উপশহরজুড়ে হিজবুল্লাহর ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে ক্রমবর্ধমান শক্তি দিয়ে হামলা চালাচ্ছে।

বাসিন্দাদের উদ্দেশে আদরাই বলেন, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে, অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে হবে।’

গত ২০০০ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে দক্ষিণ লেবানন দখল করে রাখা ইসরাইল বলেছে, তাদের সামরিক বাহিনী সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিতানি নদী পর্যন্ত সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেবে।

লেবানন কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি অভিযানে লেবাননে অন্তত ১,০৭২ জন নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলে বারবার বিমান হামলার সতর্ক সাইরেন বেজে উঠলে বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে যান। সেখানে লেবানন থেকে ছোড়া রকেট হামলার পর গতকাল মঙ্গলবার এক নারী নিহত হয়েছে।

লেবাননে ইসরাইলি যুদ্ধবিমান প্রতিহতের দাবি হিজবুল্লাহর

বৈশ্বিক সংঘাত দেখে মনে হচ্ছে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: লাভরভ

ইরানে এ পর্যন্ত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত

কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে আগুন

যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দামে ধস, বিনিয়োগে বড় পতন

ইরানকে ১৫-দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকের প্রচেষ্টা চালাচ্ছে ৩ দেশ

তেলের দাম ১৫০ ডলারে উঠলে বিশ্বব্যাপী মন্দা হবে: ব্ল্যাকরক প্রধান