হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই মাসের যুদ্ধে কতটা বদলেছে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরানে এরই মধ্যে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) ঘটেছে।

তার মতে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়িসহ দেশটির শীর্ষ স্তরের অনেক কর্মকর্তা নিহত হওয়ায় এই পরিবর্তন এসেছে।

তবে বাস্তবতা বলছে, ইসলামি প্রজাতন্ত্রের প্রধান প্রতিষ্ঠানগুলো এখনো অটুট রয়েছে। খামেনেয়ির মৃত্যুর পর একটি ধর্মীয় পর্ষদ দ্রুত তার ছেলে মোজতবা খামেনেয়িকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে।

দেশটির সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ খামেনেয়ির কার্যালয় এবং থিওক্র্যাটিক (ধর্মতান্ত্রিক) শাসনব্যবস্থার প্রতি তাদের আনুগত্য পুনর্নিশ্চিত করেছে। যদিও নতুন সর্বোচ্চ নেতাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি; তার পক্ষ থেকে কেবল কয়েকটি লিখিত বিবৃতি প্রচার করা হয়েছে।

১৯৭৯ সালের বিপ্লবের পর শাসনব্যবস্থা রক্ষায় গঠিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আগের মতোই সামরিক অভিযানের নেতৃত্ব দিচ্ছে। বিশেষ করে ইরানের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তারা বিশাল অর্থনৈতিক ক্ষমতা ধরে রেখেছে। এ ছাড়া আধাসামরিক বাহিনী বাসিজ এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে রাজপথে সশস্ত্র নিয়ন্ত্রণও বজায় রেখেছে আইআরজিসি।

সূত্র: আল-জাজিরা

এএম

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো