হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ

আল-জাজিরা

ফাইল ছবি

মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্টের দেওয়া নতুন নিষেধাজ্ঞার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘আমেরিকানরা ভালো করেই জানে তাদের এই ফাঁকা হুমকিকে কেউ গুরুত্ব দেয় না। অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো সংকুচিত করার মতো অর্থনৈতিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের বর্তমানে নেই।’

পার্লামেন্ট স্পিকার আরো দাবি করেন, ইরানের বাণিজ্যিক অংশীদারেরা ইতোমধ্যেই তেহরানকে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গণমাধ্যম এবং সরাসরি বার্তার মাধ্যমে তারা জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রীর এসব বক্তব্য বা হুমকিকে তারা মোটেও আমলে নিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে চলমান পরিস্থিতি তেহরানকে এক বড় কূটনৈতিক ও সামরিক উভয় সংকটের মুখে দাঁড় করিয়েছে।

একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষীণ আশা ঝুলছে, অন্যদিকে তেহরানকে মোকাবিলা করতে হচ্ছে ক্রমাগত সামরিক হুমকি। আঞ্চলিক সীমানা ছাড়িয়ে একটি দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধ কিংবা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এএম

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের