হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব দেশগুলোকে যুদ্ধে টানছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রাশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আমেরিকা এবং ইসরাইল আরব দেশগুলোকে যুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। খবর আলজাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেলআবিব ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে রাশিয়া গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল অন্যের স্বার্থে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়া ঠেকাতে হলে ইরানের ওপর হামলা বন্ধ করাই একমাত্র পথ। তবে আপাতত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করা হয়েছে।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর