হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন

ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কখন, কোথায় বা তার কোন ছেলেকে লক্ষ্য করে এ চেষ্টা চালানো হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার নেতানিয়াহু তার ছেলেকে হত্যাচেষ্টার ওই দাবি করেন। নেতানিয়াহু বলেন, ‘এটি অবিশ্বাস্য একটি ঘটনা। ইরান আমার এক ছেলেকে নিশানা করেছিল। ইরান তাকে হত্যার চেষ্টা করেছিল।’

নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে। গত জুলাইয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তার দুই ছেলে ও স্ত্রীকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেতানিয়াহুর বড় ছেলে ৩৫ বছর বয়সি ইয়ার নেতানিয়াহু ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে অবস্থান করছেন। তার নিরাপত্তায় ইসরাইলি করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে বিতর্ক আছে।

সূত্র: আল–জাজিরা ও দ্য জেরুজালেম পোস্ট

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল