হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রিয়াদে সৌদি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রিয়াদে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি এবং এসবের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব নিয়েও মতবিনিময় করেন তারা।

এ বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর লেবাননবিষয়ক উপদেষ্টা প্রিন্স ইয়াজিদ বিন ফারহানও উপস্থিত ছিলেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সমাধানে অচলাবস্থা বিরাজ করছে এবং এর প্রভাব লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লেবাননের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে। এদিকে ইসরাইলও ব্যাপক সামরিক অভিযান শুরু করে লেবাননে। যদিও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও উভয় পক্ষের হামলা পুরোপুরি বন্ধ হয়নি।

সূত্র: আল-আরবিয়্যা

এমএমআর

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

দুই দিনে ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত চীন-ইরান রেল করিডোর সেতু