হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে মানবিক সংকট: তিন সপ্তাহে ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে চলমান সংঘাতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, মাত্র তিন সপ্তাহের যুদ্ধে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

সোমবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি বলেন, ‘দক্ষিণ লেবাননের শিশুদের কাছে পৌঁছানো এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’ তিনি জানান, অনেক শিশু এমন দুর্গম এলাকায় আটকা পড়েছে যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, ইসরাইলি বিমান হামলায় একাধিক সেতু ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননে চলমান অভিযানের অংশ হিসেবে লিটানি নদীর ওপর থাকা বেশ কয়েকটি সেতুও ধ্বংস করা হয়েছে।

কর্সি জানান, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের সহায়তা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং বারবার মানসিক আঘাতের মুখোমুখি হচ্ছে।

বর্তমানে স্কুলগুলো বন্ধ থাকায় ইউনিসেফ শিশুদের টিকাদান, চিকিৎসা এবং প্রাথমিক শিক্ষার বিকল্প হিসেবে ‘লার্নিং হাব’ চালুর চেষ্টা করছে।

ইউনিসেফ আরো জানায়, বোমাবর্ষণে পানির ট্যাংক ও পাম্পিং স্টেশন ধ্বংস হওয়ায় অনেক এলাকায় নিরাপদ পানির সংকট তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতাল, সেতু এবং পয়োনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের আকাশসীমায় চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল ন্যাটো

ইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই প্রধান উদ্দেশ্য: রুবিও

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

২৪ ঘণ্টায় ১১ ক্ষেপণাস্ত্র ও ২৭ ড্রোন প্রতিহত করেছে আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ ও টোল আদায়ে নতুন ব্যবস্থা আনছে ইরান

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন নাবিল ফাহমি

ইরানের জ্বালানি স্থাপনা ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের