হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে।

বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ৮৬.৮০ ডলারে নেমে এসেছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে দাঁড়িয়েছে।

খবর অনুযায়ী, হরমুজ প্রণালি চালুর বিষয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে আবার আলোচনা শুরুর কথা জানিয়েছে ইরান। এই খবরে জলপথটি পুনরায় উন্মুক্ত হওয়ার নতুন আশা তৈরি হয়েছে, যার প্রভাবেই বিশ্ববাজারে তেলের এই দরপতন। এর আগে গত মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের উভয় বেঞ্চমার্কেই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছিল।

এএম

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

সুন্দরবন থেকে পাচারের সময় কাঠসহ নৌকা জব্দ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে লাগবে অন্তত ৭ বছর

রাজবাড়ীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত