হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্যারিস ও নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। খবর আনাদোলুর।

প্যারিসে ফিলিস্তিনপন্থী সংগঠন ইউরোপ্যালেস্টাইনের উদ্যোগে আয়োজিত সমাবেশে শত শত মানুষ অংশ নেন। তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হন মরক্কোর ফুটবল সমর্থকরা। তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে গাজার জনগণের প্রতি সমর্থন প্রকাশ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, খেলাধুলার ভিন্ন পরিচয় থাকলেও মানবিক প্রশ্নে তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান।

বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি গাজায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং মানবিক সহায়তা প্রবেশের পথ উন্মুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিশ্ব নেতাদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস করেছে ইসরাইল, জীবিকা হারিয়েছেন হাজারো কৃষক

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর