হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট

আমার দেশ অনলাইন

ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলি যৌথ বাহিনীর হামলায় ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এমন তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রধান পীরহোসেন কোলিভান্দ বলেন, যৌথ সামরিক অভিযানে মোট ৮৫ হাজার ১৭৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৫৮৩টি আবাসিক ভবন এবং ১৯ হাজার ৬৯০টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

তিনি জানান, মার্কিন সামরিক অভিযাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরান। সেখানে ২৮২টি চিকিৎসা কেন্দ্র এবং ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোলিভান্দ দাবি করেন, এসব হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করা উচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এ উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত