হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করেনি ইরান: আরাগচি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার অনুরোধ করেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ কথা জানান।

আরাগচি স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং তেহরানের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি এসব তথ্যকে সরাসরি অস্বীকার করেন।

তবে তিনি জানান, ইরান এখনো কিছু মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এসব দেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি—তেহরানের বক্তব্য সে ইঙ্গিতই দিচ্ছে।

উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। বিমানবাহী রণতরির বহর মোতায়েনের পাশাপাশি তিনি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে।

সূত্র: রয়টার্স

এসআর

ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

লেবাননে ইসরাইলি ড্রোন ভূপাতিত

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

হরমুজ প্রণালির অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে জাতীয় পারস্য উপসাগর দিবস উদযাপন

ইসরাইলি প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করছে হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন

মার্কিন অবরোধ কি ইরানের তেল উৎপাদন থামাতে পারবে?