হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পর যে কয়টি জাহাজ অতিক্রম করল হরমুজ প্রণালি

আমার দেশ অনলাইন

সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে। জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে।

ডেটা বিশ্লেষণে দেখা যায়, এসব জাহাজের মধ্যে দুটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকারও রয়েছে। তবে এই সংখ্যা এখনো স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৮টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত।

এদিকে সামুদ্রিক সংবাদ সংস্থা লয়েডস লিস্ট এর প্রধান সম্পাদক রিচার্ড মিড জানান, চলমান সংঘাত জাহাজ চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে। তার মতে, প্রায় ৮০০টি জাহাজ এখনো এই অঞ্চলে আটকা পড়ে আছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর সীমিত আকারে জাহাজ চলাচল শুরু হলেও ইরান সরকার পুরোপুরি হরমুজ প্রণালী খুলে দেবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির ওপর এর প্রভাব অব্যাহত থাকতে পারে।

সূত্র: বিবিসি

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ