হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তথাকথিত ‘বোর্ড অব পিস’ গঠনের মাধ্যমে জাতিসংঘের বিকল্প একটি আন্তর্জাতিক সংস্থা দাঁড় করাতে চাইছেন—এমন আশঙ্কা জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে দেশগুলোর কাছ থেকে এক বিলিয়ন ডলার ফি আদায়ের পরিকল্পনা করা হয়েছে।

ব্লুমবার্গের হাতে আসা খসড়া সনদ অনুযায়ী, বোর্ড অব পিসের প্রথম চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। সদস্য নির্বাচন ও বহিষ্কারের ক্ষেত্রে তার থাকবে পূর্ণ ভেটো ক্ষমতা। সনদে বলা হয়েছে, সাধারণ সদস্যপদের মেয়াদ হবে তিন বছর। তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যারা এক বিলিয়ন ডলার নগদ অর্থ দেবে, তারা স্থায়ী সদস্যপদ পাবে।

খসড়া সনদে দাবি করা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক কাঠামো শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাই একটি ‘আরো নমনীয় ও কার্যকর’ আন্তর্জাতিক শান্তি সংস্থা গঠনের প্রয়োজন রয়েছে, যা প্রচলিত ও অকার্যকর প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে।

এই বক্তব্যের কারণে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প কার্যত জাতিসংঘের বিকল্প একটি কাঠামো দাঁড় করাতে চাইছেন। সনদে বোর্ড অব পিসকে সংঘাতপ্রবণ অঞ্চলে স্থিতিশীলতা, আইনসম্মত শাসন ও টেকসই শান্তি নিশ্চিতের সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে গাজার পুনর্গঠন ও অস্থায়ী শাসনব্যবস্থা তদারকির জন্য বোর্ডে যোগ দিতে একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার মিসর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডা জানিয়েছে, তারা এই আমন্ত্রণ পেয়েছে। মিসর বিষয়টি বিবেচনাধীন রেখেছে, আর কানাডা আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই।

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু