হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফিদান বলেন, ‘আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে। কিন্তু বাস্তবতা হলো, ইসরাইল বিশেষ করে ইরানে আক্রমণ করার সুযোগ খুঁজছে।’

তার এই পর্যবেক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কি না, সে বিষযে ফিদান বলেন, ইসরাইল বিশেষভাবে এমন একটি সুযোগ খুঁজছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সম্প্রতি ইরান সফরকালে দেশটির কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি জানেন, একজন প্রকৃত বন্ধু তিক্ত সত্য কথা বলে।’

এর আগে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বলেন, তুরস্ক ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

শুক্রবার রয়টার্স বার্তা সংস্থাকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান তার শত্রুদের যেকোনো আক্রমণকে ‘আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে।

আরএ

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯