হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গাজায় চলমান যুদ্ধে ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে অন্তত ২৬২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহকে হত্যার ফলে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬২-তে দাঁড়িয়েছে।

গাজা মিডিয়া অফিস অভিযোগ করেছে, ইসরাইল দখলদারিত্ব কর্তৃক ধারাবাহিকভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো, হত্যা ও গুপ্তহত্যার- তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা এই জঘন্য ও নৃশংস অপরাধ সংঘটনের জন্য ইসরাইলি দখলদারিত্ব, মার্কিন প্রশাসন এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো গণহত্যার অপরাধে জড়িত দেশগুলোকে সম্পূর্ণরূপে দায়ী করি।’

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত