হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আমার দেশ অনলাইন

মধ্য ইসরাইলে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধের শুরুর দিকের পর এটিই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ‘নির্ধারিত প্রোটোকল’ অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় আঘাত হানতে দেওয়া হয়।

জরুরি সেবা দলগুলো জানায়, তারা বিভিন্ন স্থানে আঘাত হানার খবর পেয়ে সাড়া দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলেও এবার তুলনামূলক বড় আকারের হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত