হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন রণতরির কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রোববার হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। সরাসরি গুলিবর্ষণসহ দুই দিনব্যাপী এ নৌ মহড়া চলবে। ইরানের এ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে।

ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উসকানি দেওয়ার মতো যে কোনো ‘অনিরাপদ’ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ একটি ‘ন্যায্য ও সঠিক’ আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট