হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে ২৫ বিলিয়ন ডলারে

আমার দেশ অনলাইন

চলমান ইসরাইল-লেবানন সংঘাতে লেবাননের আর্থিক ক্ষতি ভয়াবহ আকার ধারণ করছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং সংঘাত অব্যাহত থাকলে তা ২৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

সংবাদদাতা জেইনা খোদরের প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির পূর্ণ চিত্র কেবল সংঘাত শেষ হওয়ার পরেই পরিষ্কার হবে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষরা যখন তাদের ধ্বংসস্তূপে পরিণত এলাকায় ফিরতে শুরু করবেন, তখন ক্ষতির প্রকৃত মাত্রা আরও স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, অবকাঠামো, আবাসন এবং স্থানীয় অর্থনীতিতে যে বিপর্যয় নেমে এসেছে, তা দীর্ঘমেয়াদে দেশের পুনর্গঠন প্রক্রিয়াকে কঠিন করে তুলবে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে লেবাননের অর্থনীতি আরও গভীর সংকটে পড়তে পারে এবং পুনরুদ্ধার প্রক্রিয়া বহু বছর সময় নিতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

যুদ্ধের মধ্যেই কার্যকর হলো ভারত-ওমান বাণিজ্য চুক্তি

নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

লেবাননে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

৩ ইসরাইলির ওপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা

বাধ্যতামূলক সেনা নিয়োগের প্রতিবাদে উত্তাল ইসরাইল

আল-আকসায় ঢুকে জাতীয় সংগীত ও পতাকা প্রদর্শন করল ইসরাইলিরা

যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প, পিছু হটবে না ইরান

হামলা বন্ধে রাজি ইসরাইল-হিজবুল্লাহ

লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের

হাজিদেরকে ৮০ ভাষায় অনূদিত কোরআন উপহার দিচ্ছে সৌদি সরকার