হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের অবরোধের ঘোষণা খুব অল্প জাহাজকে প্রভাবিত করতে পারে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করছেন শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তাহলে খুবই সীমিত সংখ্যক জাহাজ চলাচল বন্ধ হবে এবং সামগ্রিকভাবে এর প্রভাব খুব বেশি হবে না।

ভেসপুসি মেরিটাইমের প্রধান নির্বাহী জেনসেনের মতে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও কার্যত বড় কোনো পরিবর্তন আনবে না। কারণ এই জাহাজগুলো আগেই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিল।

তিনি বলেন, “প্রথমত এই পথে খুব কম জাহাজই চলাচল করছে। তার ওপর কম সংখ্যক জাহাজ টোল দেয়। আর যারা দেয় তারা আগেই নিষেধাজ্ঞার আওতা বা ঝুঁকিতে ছিল”।

জেনসেন জানান, বেশিরভাগ শিপিং কোম্পানি প্রাথমিকভাবে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যে কোন ধরনের অস্থায়ী চুক্তি হয় কী-না। এমন হলে ধীরে ধীরে আবার জাহাজ চলাচল বাড়তে পারে।

তবে ঠিক হবে এই নৌপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে সেটি তিনি জানাননি।

জেনসেন বলেন, “শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে বিশ্বাসের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সমঝোতা কতদিন টিকবে, সেটাই মূল বিষয়”।

সূত্র: বিবিসি

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যার হুমকি

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান