হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ১০ মিনিটে শতাধিক বিমান হামলা, বহু হতাহত

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে শতাধিকের বেশি মানুষ নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে রেডক্রস।

লেবাননের রেড ক্রস জানিয়েছে, তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার লক্ষ্যবস্তু হওয়া বিভিন্ন এলাকায় সাড়া দিচ্ছে। এসব অ্যাম্বুলেন্স আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা দিতে মাঠে কাজ করছে তাদের উদ্ধারকারী দলগুলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের