হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর

মিডল ইস্ট মনিটর

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদে আগামী ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর প্যালেস্টাইন’।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থি সংগঠন, মানবাধিকারকর্মী, শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকার, গাজায় যুদ্ধ বন্ধ এবং তাদের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তা তুলে ধরা হবে।

ঘোষিত ‘ওয়ার্ল্ডওয়াইড ডে অব অ্যাকশন’-এ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে গাজায় যুদ্ধ ও মানবিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জনমত আরও সংগঠিত করার চেষ্টা করা হবে।

সংগঠনটি বিভিন্ন দেশের ব্যক্তি ও সংগঠনকে নিজ নিজ এলাকায় ১০ অক্টোবরের কর্মসূচি সফল করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

পাঁচ বছরে রাবির চার শিক্ষক ও এক চিকিৎসক চাকরিচ্যুত

হামে মারা যাওয়া ৮২ শতাংশ শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি

সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে নতুন আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’

লুট হওয়া অস্ত্র-গুলিসহ ছোট নিশান গ্রেপ্তার

বিয়ে করলেন সেই প্রবাসী, খাবারে পেলেন আস্ত খাসি

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন