হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় ধ্বংস লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু প্রায় সম্পূর্ণ ধসে গেছে। এর ফলে উপকূলীয় শহর টাইর দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আলজাজিরার

স্থানীয় সূত্র জানায়, লিতানি নদীর ওপর আরও কিছু সেতু থাকলেও সেগুলো অনেক দূরে অবস্থিত এবং দ্রুত ও কার্যকর যোগাযোগের কোনো সহজ পথ আর নেই।

অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময় এ ধরনের বড় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে বর্তমান সংঘাতে ইসরাইল অনেক বেশি আগ্রাসী কৌশল নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে—যেখানে হামলার মাত্রা বেড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত