হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৪৪ বছরের ব্যক্তি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ ও জটিল এই উদ্ধার অভিযানকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর সিএনএনের।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান আলবার্তো গিল ফ্লোরেস। রাজধানীর কাছের লা গুয়াইরায় একটি বহুতল ভবনের ধসে পড়া শপিংমলের পার্কিং এলাকার প্রায় ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলের কয়েকদিনের প্রচেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

চিলির ফায়ার সার্ভিস, যারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল, জানিয়েছে ফ্লোরেসকে ভালো অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, তাকে উদ্ধার করতে টানা প্রায় ৭০ ঘণ্টা সময় লেগেছে।

উদ্ধারের আগে ফ্লোরেসের স্ত্রী গুসবিমার গনজালেস বলেন, ভূমিকম্পের পর কয়েকদিন ধরে তিনি ভেবেছিলেন তার স্বামী আর বেঁচে নেই। পরে জীবিত থাকার খবর পেয়ে নতুন করে আশার আলো দেখেন।

তিনি বলেন, আমি অনেক দুঃখের দিন পার করেছি। কিন্তু যখন জানলাম তিনি জীবিত, তখন মনে হলো আবার সূর্যের আলো দেখছি। তিনি একজন বীরের মতো লড়ে গেছেন।

গনজালেস আরও জানান, তাদের সন্তানরা এখন বাবার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে।


এমএমআর

৩ বছরের জান্নাতকে পিটিয়ে হত্যা করল বাবা, সিরিয়াজুড়ে তীব্র ক্ষোভ

ইয়েমেনে বাস্তুচ্যুতদের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

কাতার উপকূলে ট্যাংকারে হামলা, বেশ কয়েকজন হতাহত

কারাগারের বিচ্ছিন্ন সেলে ৪৬ দিন ধরে বন্দি ফিলিস্তিনি সাংবাদিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

ইরানের সঙ্গে চুক্তি চান না ট্রাম্প

হরমুজ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্রের

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ট্রাম্প