হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

ইরানের সঙ্গে চলমান আলোচনা আবারও থমকে যাওয়ায় দেশটির সঙ্গে কোনো চুক্তি না হওয়াই যুক্তরাষ্ট্রের জন্য ‘বেশি ভালো’ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো হবে। আপনারা কি সত্যটা জানতে চান? কারণ আমরা বিষয়টিকে এভাবে চলতে দিতে পারি না। এটা অনেক দীর্ঘ সময় ধরে চলছে।’

এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

ইরান ইস্যুতে নিজের হাতে থাকা বিকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কি এখন গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব? নাকি আমরা একটি চুক্তি করার চেষ্টা করব?’

সূত্র: সিএনএন

এএম

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

যুদ্ধবিরতির পরও গাজায় ১,০০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরাইল

ইরান-লেবাননকে সহায়তা দেবে চীন

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

তেলের দাম বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন