হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে আবারো নতুন কোনো দুঃসাহসিক অভিযানে গেলে যুদ্ধের আগুন আরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এ সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলিদের চাপ ও প্ররোচনায় পড়ে মার্কিন প্রেসিডেন্ট যদি আবারো এ অঞ্চলে কোনো সামরিক দুঃসাহসিকতা দেখান, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরো বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে।’

তিনি আরো বলেন, ‘এই সংঘাতের সমাপ্তি তার (ট্রাম্পের) হাতে থাকবে না।’

কূটনীতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের অতীত ভূমিকার সমালোচনা করে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির রয়েছে। এ কারণে ইরানের সেনাবাহিনী ক্রমাগত নিজেদের যুদ্ধপ্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ওই অঞ্চলে পাল্টা হামলা চালায়।

পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

এমএমআর

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক

ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, আহত ২

সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান