হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানে ইসরাইলি হামলা: আল আরাবি টিভির কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের একটি বিমান হামলায় রোববার তেহরানে অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টিভির কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আল আরাবি টিভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক

জানিয়েছে, ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র রাজধানী তেহরানে তাদের অফিস ভবনে আঘাত হানে। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় চ্যানেলটি।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ভবনের ভেতরে কাচ ভাঙা, ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এবং সম্প্রচার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে রাস্তায়ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং আশপাশের ভবনগুলোতেও ক্ষতের চিহ্ন রয়েছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত