হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজের কাছে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওমানের উপকূলে মুসান্দাম এক্সক্লেভের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি কেপ দাও জাহাজে হামলা হয়েছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজটিতে থাকা আরও ২৭ জনকে উদ্ধার করেছে ওমানের একটি যুদ্ধজাহাজ।

জাহাজে আগুন

এমভি কেপ দাওতে মোট ২৮ জন নাবিক ছিলেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এতে একজন নাবিক নিহত হন।

মুসান্দাম থেকে ৪ দশমিক ৬ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। মুসান্দাম ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড, যা সংযুক্ত আরব আমিরাতের সীমান্তসংলগ্ন। খবর পেয়ে একটি ওমানি যুদ্ধজাহাজ বাল্ক ক্যারিয়ারটির সহায়তায় এগিয়ে আসে। তারা জাহাজটির ২৭ জনকে উদ্ধার করে এবং তাদের চিকিৎসাসেবা দেয়।

মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে দেশটির নাগরিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, জাহাজটির ২৮ জন নাবিকের মধ্যে ১৯ জনই ভারতীয় ছিলেন।

নাবিক ইউনিয়নের দাবি

ভারতের ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন নিহত নাবিকের পরিচয় প্রকাশ করেছে। তাঁর নাম সূরজ যাদব এবং তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। সংগঠনটির দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে—একটি ইঞ্জিন কক্ষে এবং অন্যটি নাবিকদের থাকার জায়গায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে ইউনিয়নটি ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজের মাধ্যমে নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

এমভি কেপ দাওতে হামলার দায় এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই স্বীকার করেনি।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২৩ জন নাবিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালিতে অবরোধ চলাকালে বেশ কয়েকটি জাহাজে হামলা হয়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ নৌপথ।

সূত্র: টাইমস অব ইসরাইল

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা

জাতিসংঘের তীব্র সমালোচনা করে ইসরাইলের পক্ষ নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ইরান কখনো মাথা নত করবে না বলে ভাষণ শেষ করলেন পেজেশকিয়ান

ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা সম্ভব না: পেজেশকিয়ান

ইরানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার

সিরিয়ায় ৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরাইল: প্রেসিডেন্ট আল-শারা