হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর এফপিভি ড্রোনে দিশেহারা ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরাইলি সামরিক বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এসব ড্রোনে বিশেষ ধরনের ফাইবার অপটিক সুতা বা তার ব্যবহার করছে। এই তারের মাধ্যমে ড্রোনগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার ফলে ইসরাইলের জ্যামিং ডিভাইস বা সংকেত নিরোধক ব্যবস্থাগুলো ড্রোনগুলোকে শনাক্ত বা বাধা দিতে পারছে না।

জেরুজালেম পোস্ট আরো উল্লেখ করেছে, গত রোববার উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি এফপিভি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’-এর ব্যাটারিতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ ইতিমধ্যে এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, এফপিভি ড্রোনগুলো আরো নিখুঁতভাবে শনাক্ত এবং ভূপাতিত করার জন্য তারা বেশ কিছু নতুন পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। তবে সামরিক বাহিনী এখনো বাস্তব সময়ে এই প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান