হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানের জাহাজ আটকাল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ইতোমধ্যে দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে বার্তা আদান-প্রদানের কাজ করছে। এমন সময়ে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজকে আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইআরজিসি জানায়, ‘সেলেন’ নামের পাকিস্তানের পতাকাবাহী ওই কার্গো জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে থামানো হয়।

পরে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও, ‘সেলেন’কে হরমুজ প্রণালি দিয়ে এগোতে দেওয়া হয়নি। বরং বিকল্প পথে যেতে নির্দেশ দেয় আইআরজিসি, এবং সেই নির্দেশ মেনে জাহাজটি প্রণালি এলাকা থেকে সরে যায়।

আইআরজিসি তাদের বার্তায় আরও জানায়, ‘আইনি বিধি লঙ্ঘন’ এবং ‘প্রয়োজনীয় অনুমতি না নেওয়ার’ কারণেই জাহাজটিকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকেই ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক—এ নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি